খেলা

কোহলিদের অস্ট্রেলিয়ার স্লেজিং না করার রহস্য ফাঁস!

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক করোনার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন আজ স্থবির। এর কারণে আপাতত স্থগিত রয়েছে আইপিএল। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ডের প্রিমিয়ার ক্রিকেট লিগের দাপটের কথা প্রায় সবারই জানা। আবারো তারই প্রমাণ মিলল। আর সেই প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

২২ গজের লড়াইয়ে অজি ক্রিকেটারদের স্লেজিং টেকনিক বরাবরই আলোচিত বিষয়। কিন্তু এই স্লেজিং তেমনটা দেখা যায় না ভারতের বিপক্ষে। এর এক মাত্র কারণ কি আইপিএল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই উত্তর দিলেন মাইকেল ক্লার্ক।

মাইকেল ক্লার্ক বলেন, 'আর্থিকভাবে ভারত কতটা শক্তিশালী, তা প্রত্যেকেরই জানা। আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক কিংবা ঘরের মাটিতে আইপিএল, ওদের ক্রিকেটের ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, অস্ট্রেলিয়াসহ প্রায় সব ক্রিকেট বোর্ডই কিছুটা হলেও ভারতকে খুশি রাখতে চায়। কোহলি বা অন্য ভারতীয় তারকাদের স্লেজ করতে সবাই ভয় পায়, কারণ এপ্রিলে ওদের সঙ্গেই আইপিএল খেলতে হবে।'

এই প্রসঙ্গে, সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দেন সাবেক অজি অধিনায়ক। তিনি বলেন, 'অজি ক্রিকেটাররা ভারতীয়দের স্লেজ করতে রাজি হননি। হয়তো ভাবছিল, কোহলিকে স্লেজ করলে ও যদি বেঙ্গালুরুর জন্য আমায় না নেয়। আমি নিজেও ৬ সপ্তাহে ১০ লাখ মার্কিন ডলার আয় করতে চাইব।'

প্রসঙ্গত, ১৩ তম সংস্করণের আইপিএল;র নিলামে সবচেয়ে বেশি দর উঠেছিল অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের জন্য। প্যাট ক্যামিন্স ১৫.৫ কোটি, গ্লেন ম্যাক্সওয়েল ১০.৭ কোটি, ন্যাথান কুইল্টার-নাইল ৮ কোটিতে বিক্রি হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা