খেলা

বাতিল হতে পারে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে আগামী আগস্টে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর এখনও হুমকির মুখে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা কিউইদের। কিন্তু করোনার কারণে এই সফরও বাতিল হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড় চিত্রটা দেখতে হবে। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দী অবস্থায়। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সাথে আমাদের সমাজের ভালোও দেখতে হবে।’

এদিকে স্থগিত হয়েছে নিউজিল্যান্ড নারী দলের শ্রীলঙ্কা সিরিজ , যা এপ্রিলের শেষে হওয়ার কথা। তবে নিউজিল্যান্ডের ভাগ্য ভালো যে তাদের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পরই করোনাভাইরাস আঘাত হানে।

আপাতত নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রধান নির্বাহী হোয়াইট বলেছেন, ‘আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’

উল্লেখ্য, জুন-জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা উইলিয়ামসনদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা