খেলা

করোনা আতঙ্কে বন্ধ হলো বিসিবি অফিস

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে করোনা আতঙ্কে বন্ধ করে দেয়া হলো মিরপুরে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রশাসনিক অফিস।

২১মার্চ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি। কার্যালয় বন্ধ থাকলেও বাসায় বসে অফিস করবেন বিসিবির কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার থেকে বোর্ডের সব কার্যক্রম বাসায় বসে করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যেসব কাজ অফিস পরিবেশ ছাড়া করা সম্ভব নয়, সেসবের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতির ভয়াবহতা থেকে নিস্তার পেতে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্মীদেরও ছুটি দেয়া হয়েছে। ঘরে বসে কাজ করতে নির্দেশ দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সেই পথে হাঁটলো বিসিবিও। বিসিবি অফিস বন্ধ হওয়ার সম্ভাবনার কথা আগেই শুনিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছিলেন, পরিস্থিতি কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে। করোনাভাইরাসকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটা সম্ভব বাসা থেকে না বের হওয়া উচিত। এই বার্তাটা সবার জন্য। শুধু ক্রিকেটারদের জন্য নয়, যারা বোর্ডে আছে তাদের জন্যও প্রযোজ্য। জরুরি কাজ ছাড়া তারা যেন বের না হয়।

প্রসঙ্গত, করোনার ভয়াবহতা একটু একটু করে বাড়ছে বাংলাদেশে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গিয়েছেন। এ নিয়ে মোট দুইজনের মৃত্যু হলো। সব মিলিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা