খেলা

প্রিমিয়ার লিগে ৭৮০২ কোটি টাকার ক্ষতির শঙ্কা

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের আক্রমনে নিস্তেজ হয়ে যাচ্ছে বিশ্ব। ফাকা হয়ে গেছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরলোও। এর বড় প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়া অঙ্গনেও। আগামী ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে আসর ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলাও। চলমান পরিস্থিতির উন্নতি না হলে বর্তমান মৌসুম বাতিল হওয়ার আশঙ্কা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। যদিও এমন কোন সম্ভাবনা নেই বলে সে খবর উড়িয়ে দিয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি গ্রেগ ক্লার্ক। তবে শেষ পর্যন্ত যদি বাকি ম্যাচগুলো মাঠে না গড়ায় সেক্ষেত্রে বড় অঙ্কের ক্ষতির মুখে ইংলিশ ফুটবল।

ব্রিটিশ জাতীয় দৈনিক দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করোনার কারণে চলতি মৌসুমের সমাপ্তি ঘটলে প্রতিটি ক্লাবের ক্ষতি হবে ৩৭৫ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯০১ কোটি টাকা। আর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ক্ষতি হবে ৭৫০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ৭৮০২ কোটি টাকার চেয়েও বেশি।

ব্রডকাস্টারদের কাছ থেকে প্রতি মৌসুমের জন্য ৩ বিলিয়ন পাউন্ড পায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। প্রিমিয়ার লীগ স্থগিত হওয়ায় চাপের মুখে অফিসিয়াল ব্রডকাস্টার স্কাই স্পোর্টস, বিটি স্পোর্টস এবং অ্যামাজন। গ্রাহকরা ইতিমধ্যে তাদের কেনা প্যাকেজগুলো ফেরত নিতে চ্যানেলগুলোর প্রতি চাপ প্রয়োগ করছে।

দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হলে আয়োজকরা ক্ষতির হাত থেকে রেহাই পেলেও ক্লাবগুলোর সে সুযোগ নেই। গেটমানি থেকে মোটা অঙ্কের অর্থ আয় করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। সবচেয়ে বেশি আয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি ম্যাচগুলো মাঠে না গড়ালে কিংবা দর্শকশূন্য মাঠে হলে ১০ মিলিয়ন পাউন্ড হারাবে ম্যানইউ। আর্সেনালও সমপরিমাণ অঙ্কের ক্ষতির শিকার হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট...

পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগম...

ঢাবি ও ইউপিআর ইনফোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা ব...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা