খেলা

করোনায় স্থগিত ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনা ভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়ছে পুরো বিশ্ব। স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গনও। একে একে স্থগিত কিংবা বাতিল করা হচ্ছে আন্তর্জতিক বিভিন্ন ম্যাচ।

এরই মধ্যে স্থগিত হয়েছে সিরি ‘আ’, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ। এবার সেই তালিকায় যোগ হলো ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার মাঠে আগামী ৩১ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। আর ব্রাজিলের নামার কথা ছিল পেরুর মাঠে।

কিন্তু আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের সবকটি ম্যাচ স্থগিত করার কথা জানিয়েছে ফিফা।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা বিশ্ব ফুটবলের এই সংস্থাটি। ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিতের অনুরোধ করেছিল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে এই ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট...

পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা