খেলা

লিভারপুলকে হারিয়ে কোয়ার্টারে অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক:

এইতো দশ মাস আগে গত বছরের মে মাসে বার্সেলোনার বিপক্ষে ঘুরে দাড়িয়ে অনন্য এক নজির গড়েছিল লিভারপুল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তোলে তারা। সেই লিভারপুলকেই এবার বরণ করতে হলো নির্মম পরিণতি। ২-০ গোলে এগিয়ে থেকেও হেরে গেছে ইংলিশ ক্লাবটি। এবার তাদের বিপক্ষেই ঘুরে দাড়িয়ে নতুন ইতিহাসে নাম লিখিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

অবশ্য লিভারপুলের বিদায় ঘণ্টা বেজেছিল শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচেই। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে খেলতে গিয়ে তারা হেরেছিল ০-১ গোলে। তবু সুযোগ ছিলো ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে ৩-২ গোলে হারে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। আর দুই লেগের অ্যাগ্রিগেটে ৪-২ গোলে শেষ আটে পা রাখে দিয়েগো সিমিওনের দল।

অ্যাতলেটিকোর এ জয়ে অতিরিক্ত সময়ে জোড়া গোল করে দারুণ ভূমিকা রাখেন লরেন্তে। তবে গোলরক্ষক ইয়ান ওবলাক প্রাচীরের সামনে পেরে ওঠেনি লিভারপুল ফুটবলাররা।

এর আগে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকোর মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে লিভারপুল। তবে এদিন প্রথমার্ধের একেবারে শেষে জিওর্জিনো ভাইনালডামের হেড করা গোলে অল রেডসরাই লিড নেয়। কিন্তু নির্ধারিত সময় পর আর কোনো গোল না হলে দুই লেগ মিলিয়ে দুদলের স্কোর সমান হয়। ফলে অতিরিক্ত সময়ের বাঁশি বাজান রেফারি। আর সেখানে রবার্তো ফিরমিনো গোল করলে আবারও লিড নেয় লিভারপুল। কিন্তু লরেন্তের জোড়া গোল ও আলভারো মোরাতার জয়সূচক গোলে উৎসব করেই মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।

এ ম্যাচ হারের ফলে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ৪৩ ম্যাচ পর পরাজয় দেখল লিভারপুলের। যদিও এদিন প্রথম মিনিটেই লিড নেওয়ার সুযোগ ছিল অ্যাতলেটিকোর। তবে দিয়েগো কস্তার করা শট অল্পের জন্য বঞ্চিত হয়। কিন্তু এরপরের গল্পটা লিভারপুল ও ওবলাকের। স্বাগতিক তারকাদের একের পর এক শট ঠেকিয়ে দেন তিনি। ১৪তম মিনিটে ম্যাচে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের শট ফিরিয়ে দেন ওবলাক। ৩৪তম মিনিটে পরাস্ত করেন সাদিও মানেকে।

পরে ৩৬তম মিনিটে ফিরমিনোর শট রুখে দেন ওবলাক। অবশেষে ৪৩তম মিনিটে নিজেই পরাস্ত হন। চেম্বারলেইনের ক্রস পেয়ে ভাইনালডাম গোল করতে কোনো ভুল করেননি।

বিরতির পরও নিশ্চিত গোল রক্ষা করেন ওবলাক। ৫৪তম মিনিটে চেম্বারলেইনের দূরপাল্লার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান তিনি। তবে ৬০তম মিনিটে লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ানও দারুণ একটি সেভ করেন। হোয়াও ফেলিক্সের শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকানোর পর ফিরতি বলে আনহেল কোররেয়ার শটও রুখে দেন।

ওবলাক আবারও ত্রাতা হয়ে আসেন। তিনি মিনিট পর অক্সলেইড-চেম্বারলেইনের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন। তবে যোগ করা সময়ে ফ্রি কিক থেকে সাউল নিগেস হেডে বল জালে পাঠালেও, অফসাইডের কারণে গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আর অতিরিক্ত সময়ের শুরুতেই ব্যবধান বাড়ান ব্রাজিল তারকা ফিরমিনো। ৯৪তম মিনিটে ভাইনালডামের ক্রস থেকে হেড করলেও তা পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ফিরতি বলে জালের দেখা পেয়ে যান। ৯৭ মিনিটে অবশ্য ব্যবধান কমায় সফরকারীরা। ফেলিক্সের পা থেকে বল পেয়ে সহজেই গোলের দেখা পান বদলি হিসেবে খেলতে নামা মার্কোস লরেন্তেকে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময় নিজের জোড়া গোল পূর্ণ করে লিভারপুলের বিদায় প্রায় নিশ্চিত করে দেন লরেন্তে। অন্যদিকে ম্যাচের শেষ সময়ে প্রতি আক্রমণ থেকে বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন মোরাতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা