খেলা

ভারতের দাবিতে পাকিস্তান রাজি, এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে!

স্পোর্টস ডেস্ক:

শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনেই নিতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বিসিসিআই এর চাপে শেষতক নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। শুরুতে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে অনড় ছিল পিসিবি।

শনিবার তারা প্রাথমিক অবস্থান থেকে ইউটার্ন নিয়ে দুবাই কিংবা বাংলাদেশের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে এই টুর্নামেন্টটি আয়োজনে সম্মতি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিল ভারত। সে ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুর কথা বলেছিল তারা।

প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে একমত না হলেও সবদিক বিবেচনা করে সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার বিষয়টি মেনে নিয়েছে তারা।

সম্প্রতি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর চাহিদার কথা আমাদের মাথায় রাখতে হবে। ভারত পাকিস্তানের মাটিতে খেলার বিষয়ে আগ্রহী না হলে আমরা এ বিষয়ে তাদের জোর করতে পারি না। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে খোলা থাকছে একমাত্র নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি। এসিসি’র সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলেই যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২০১৮’তে ভারতের মাটিতে এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও সেখানে অংশগ্রহণ করার বিষয়ে আপত্তি জানিয়েছিল পিসিবি। অগত্যা নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ এশিয়া কাপ।

ঠিক এর পালটা জবাব হিসেবে ২০২০ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে অংশগ্রহণ করার বিষয়ে শুরু থেকেই বেঁকে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ হিসেবে ২০১৮ ঘটনাই তুলে ধরেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

করোনা আতঙ্কে গত সপ্তাহে দুবাইয়ে এসিসি’র সভা স্থগিত হয়ে যায়। তবে চলতি মাসের শেষদিকে বৈঠকে বসার কথা রয়েছে। এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেখানেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা