খেলা

আইপিএলে জুয়া, গ্রেফতার রবিন মরিস

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে বাজির সঙ্গে সম্পৃক্ততা থাকার দায়ে মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার রবিন মরিসকে গ্রেফতার করেছে ভারসোবা পুলিশ। একই অপরাধে তার সঙ্গে আর দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে ৪৪টি প্রথম শ্রেণি ও ৫১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রবিন। ব্যাট হাতে প্রায় তিন হাজারের কাছাকাছি ও বল হাতে ১২২ উইকেট রয়েছে ৫৪ বছর বয়সী রবিনের নামের পাশে। কখনও জাতীয় দলে সুযোগ হয়নি তার।

গোপন খবরের ভিত্তিতে রবিন সিংয়ের ভারসোবার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে খবর ছিল, এ বাড়িতে নিয়মিত বাজির আসর বসান রবিন। সে মোতাবেক অভিজানে গিয়ে ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সোমবার তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আইপিএল ম্যাচে নিয়মিত বাজি ধরতেন রবিন। যা আইনত নিষিদ্ধ।’

রবিনের জন্য ক্রিকেটে জুয়ার সঙ্গে জড়িত থাকার ঘটনা এটিই প্রথম নয়। গতবছর আল জাজিরা টিভির করা স্টিং অপারেশনে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হাসান রাজার সঙ্গে মিলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের পরিকল্পনা করতে দেখা গেছে রবিনকে। পরবর্তীতে অবশ্য এসব অস্বীকার করেছেন তিনি।

এছাড়া পুলিশের কাছে গ্রেফতার হওয়ার ঘটনাও রবিনের জন্য প্রথম নয়। গতবছর একজন লোন এজেন্টের কাছ থেকে ২ লাখ রুপি আত্মসাতের জন্য তাকে অপহরণ করেছিলেন রবিন ও চার সঙ্গী। তখনও রবিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা