খেলা

ভারতের লজ্জার হার, রেকর্ড নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক:

চরম লজ্জার এক রেকর্ডের অংশ হল ভারত। আর তার বিপরীতে গর্বিত নিউজিল্যান্ড। সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে দারুণ দাপট দেখানো ভারতকে ওয়ানডের মতই টেস্টেও পাত্তা দিল না ব্লাকক্যাপার্সরা। প্রথম টেস্টেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। অসাধারণ এই জয়ের মাধ্যমে নিজেদের শততম টেস্ট জয়কে স্মরণীয় করে রাখল কিউইরা।

সপ্তম দেশ হিসেবে ১০০তম টেস্ট জয়ের রেকর্ড ছুঁয়েছে নিউজিল্যান্ড। অবশ্য এই রেকর্ড ছুঁয়ে দিতে সঙ্গী বাকি দেশগুলো থেকে বেশি সময় নিয়েছে কিউইরা। অবশ্য তা নিয়ে মোটেও ঘাটতি ছিলনা তাদের উদযাপনে। কেননা টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দল ভারতকে ১০ উইকেটে হারিয়ে শততম জয়কে স্মরণীয় করে রেখেছে তারা।

প্রথম টেস্টে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। সেখানে সাউদি ও জেমিসনের বোলিং তোপে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন আজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে ভারতের রানকে তারা করে ৩৪৮ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ইশান্ত শর্মা। অন্যদিকে কিউইদের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান সংগ্রহ করেন কেন উইলিয়ামসন।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের দেয়া ১৮৩ রান সংগ্রহ করতে গিয়েই হিমশিম খেয়ে যায় টেস্টে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত। সাউদি ও বোল্টের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ১৯১ রানে বন্দী ভারত। জয়ের জন্য নিউজিল্যান্ডের টার্গেট ৯ রান। সেই ৯ রানের টার্গেট পূরণ করতে ৭ মিনিটের জন্য ব্যাট হাতে মাঠে নামেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ১০ বলে ৯ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা