খেলা

দিনে ২২ লাখ টাকা পারিশ্রমিকের আইনজীবি ম্যানচেস্টারের

ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রতিদিনের পারিশ্রমিক ২২ লাখ টাকা। এই পারিশ্রমিক একজন আইনজীবির। নাম ডেভিড প্যানিক কিউসি। পৃথিবীর সেরা আইনজীবীদের একজন।

হাইপ্রোফাইল এই আইনজীবিকে ২০ হাজার বৃটিশ পাউন্ডে ভাড়া করেছে ম্যানচেস্টার সিটি।

উয়েফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে এরইমধ্যে আইনি লড়াইয়ে নেমে পড়েছে ম্যানচেস্টার সিটি। আর সেই লড়াইয়ে টিকে থাকতে ডেভিড প্যানিক কিউস ‘র মতো বিশ্বখ্যাত আইনজীবিকে নিয়োগ দিয়েছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার। বৃটিশ দৈনিক ডেইলি মিরর এ খবর জানিয়েছে।
গত কয়েক বছরের আলোচিত ইস্যু ‘ব্রেক্সিট’ দু’বার আটকে দিয়েছিলেন এই ব্যক্তিই।

৬৩ বছর বয়সী ডেভিড প্যানিক ব্রেক্সিট ইস্যুতে ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে বৃটিশ অ্যাক্টিভিস্ট জিনা মিলারের হয়ে লড়েন। ২০১৬তে থেরেসা মে’র ইংল্যান্ডকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের আনার পরিকল্পনা আটকে দেন এই ডেভিডই। মে’র পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন বরিস জনসন। ব্রেক্সিট বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগেন তিনি।

পরে তিনিও মিলারের চ্যালেঞ্জের মুখে পড়েন। মামলায় জনসনের বিরুদ্ধে একবার জিতলেও চলতি বছরের ১লা ফেব্রুয়ারি ব্রেক্সিট কার্যকর হয়। ৪৭ বছর পর ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যায় ইংল্যান্ড।

আর্থিক অনিয়মের কারণে গত শুক্রবার ইউরোপিয়ান আসরে ম্যান সিটিকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে উয়েফা। নিষেধাজ্ঞা নোটিশ পাওয়ার পরই ইংলিশ জায়ান্টরা আগেই জানিয়ে রেখেছিল খেলাধুলা বিষয়ক উচ্চ আদালতে (সিএএস) আপিল করবে তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা