এবার লিভারপুলের থিয়াগোর শরীরে করোনার হানা
খেলা

এবার লিভারপুলের থিয়াগোর শরীরে করোনার হানা

স্পোর্টস ডেস্কঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের থিয়াগো আলকান্তারা। বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।

থিয়াগো সম্প্রতি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখান। চেলসির বিপক্ষে জয় ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে অভিষেক হয় তার।

তবে গত সপ্তাহে লিগ কাপে লিংকন এফসি’র বিপক্ষে এবং সোমবার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পাওয়ার ম্যাচে দলে ছিলেন না মাঝ মাঠের এই খেলোয়াড়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে থিয়াগোর করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করে লিভারপুল। আক্রান্ত হলেও তেমন কোনও লক্ষণ নেই ২৯ বছর বয়সী এই ফুটবলারের।

“তার খুব কম লক্ষণ দেখা যাচ্ছে। তবে তার স্বাস্থ্য ভালো আছে এবং সুস্থ হয়ে উঠছে। এ ব্যাপারে ক্লাব কোভিড-১৯ সম্পর্কিত প্রটোকল মেনে চলছে। থিয়াগো প্রয়োজনীয় সময় সেলফ-আইসোলেশনে থাকবেন।”

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, নতুন টেস্টের সবশেষ রাউন্ডে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা গড়েছে। লিগের নতুন মৌসুম শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা