শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ
খেলা

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এ সফরে নানা অদ্ভুত শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার প্রস্তাবিত অন্যান্য ইস্যুতে রাজি হলেও কোয়ারেন্টাইন ইস্যুতে ছাড় দিতে পারছে না বিসিবি।

তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সফর আয়োজন হতে পারে বলে জানান বিসিবি কর্তা পাপন।

এদিকে, লঙ্কা সফর পিছিয়ে গেলেও ঘরোয়া লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন বোর্ড প্রধান। করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস তার।

এছাড়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) খেলতে কোন ক্রিকেটারকে ছাড়পত্র দেয়া হবে না বলেও জানান বিসিবির এই শীর্ষ কর্তা।

এর আগে, করোনাকালীন এ সফরে নানা শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অন্যদিকে, বিসিবি জানায়, লঙ্কা বোর্ডের দেওয়া শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে তারা দল পাঠাবে না। এরপরই এ সফর নিয়ে দেখা দেয় অনিশ্চয়তার।

শ্রীলঙ্কা শর্তগুলোর মধ্যে ছিল, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না। কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াও শর্ত ছিল সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেয়া যাবে না।

সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা