খেলা

আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

মুজিববর্ষেই বড় পরিসরে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট হতে যাচ্ছে বাংলাদেশে। রবিবার (২৭ সেপ্টেম্বর) জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে এই দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল বলেন, ‘দাবা খেলায় উপমহাদেশে প্রথম গ্র্যান্ড মাস্টার আমাদের দেশের সন্তান। আমাদের দেশে ইতোমধ্যে ১৪০০ জনের মতো স্বীকৃত দাবা খেলোয়াড় রয়েছে। দাবার এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আশা করছি, দাবা খেলায় সামনে বাংলাদেশ বিশ্ব মঞ্চে বড় কিছু অর্জন করবে। আমাদের পরিকল্পনা আছে, আমরা মুজিববর্ষে বড় পরিসরে একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করব।’

তিনি আরো বলেন, ‘ক্রীড়ার উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবসময় নজর রয়েছে। ক্রীড়াঙ্গনকে কেমন করে তিনি আলোকিত করবেন, কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে সর্বদাই তিনি চিন্তাভাবনা করেন। আগে আমাদের বিভাগীয় ও জেলা পর্যায়ে স্টেডিয়াম ছিল। আমরা কিন্তু এখন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করছি। ১২৫টি মিনি স্টেডিয়াম ইতোমধ্যে নির্মাণ হয়েছে। চলতি অর্থ-বছরে আরো ১৮৬টি নির্মাণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমরা কিন্তু ক্রিকেটে ইতোমধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের জন্য এটি অনেক বড় অর্জন। সর্বশেষ এসএ গেমসেও আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চ সংখ্যক পদক আনতে সক্ষম হয়েছিল।’


সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

মুন্সীগঞ্জ জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ

মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে...

সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধস

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা