খেলা

নতুন করে জেগে উঠবে কাবাডি

নিজস্ব প্রতিবেদক :

কাবাডির মলিনতা দূর করতে চান ফেডারেশনের নতুন সভাপতি র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার কাবাডির নতুন সভাপতি হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে নিয়োগ দিয়েছে। পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন তিনি।

গত এসএ গেমসেও কাবাডি থেকে প্রাপ্তি ছিল মাত্র দুটি ব্রোঞ্জ। জাতীয় খেলা কাবাডির এই মলিনতা দূর করতে দায়িত্ব নেওয়ার পরের দিনেই বৈঠক করেছেন নতুন সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। দিয়েছেন খেলাটিকে ‘জাগিয়ে তোলার’ প্রতিশ্রুতি।

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে মঙ্গলবার কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বসেন মামুন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও খেলোয়াড়দের করণীয়, আগামী দিনের লক্ষ্য জানিয়েছেন তিনি।

“কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই দেশের সকল জেলায় কাবাডি নতুন করে জেগে উঠবে। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো, প্রয়োজনীয় উদ্যোগ নিব।”

“শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না; সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি, দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।”

এই মহামারীর সময়েও খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে নেওয়ার অনুরোধ করেছেন মামুন। ‘নতুন কোচেস কোর্স ও নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স’ আয়োজনের সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা