বার্সেলোনা ছাড়ছেন সুয়ারেজ
খেলা

বার্সেলোনা ছাড়ছেন সুয়ারেজ

প্রশান্ত কথা :
গুঞ্জন শোনা যাচ্ছিলো আগের থেকেই ২০১৯-২০ মৌসুম শেষ হওয়ার আগেই বার্সেলোনা ছাড়ছেন সুয়ারেজ, নতুন ঠিকানা মাদ্রিদ। উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছেড়ে দেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গত দুই মৌসুম ধরে নিজের সেরা ছন্দের ছাপ না রাখতে পারায় বিকল্প খোঁজার লক্ষ্যেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছিল বার্সা।

কোচ রোনাল্ড কোম্যান বার্সার দায়িত্ব নেয়ার পরপরই জানিয়ে দিয়েছিলেন, নতুন মৌসুমে তার পরিকল্পনায় থাকছেন না সুয়ারেজ। সেই মোতাবেক প্রাক-মৌসুম প্রস্তুতির তিন ম্যাচের একটিতেও স্কোয়াডে জায়গা হয়নি সুয়ারেজের। এমতাবস্থায় দলবদলের সিদ্ধান্তই ভালো সুয়ারেজের জন্য।

স্প্যানিশ রেডিও কাতালুনিয়া রেডিও খবর অনুযায়ী, এখনও ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি থাকলেও, ফ্রি'তেই বার্সেলোনা ছাড়তে রাজি হয়েছেন সুয়ারেজ। নতুন ঠিকানা হিসেবে বেছে নিতে চলেছেন স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে।

তবে এখনই অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে পারছেন না সুয়ারেজ। ওদিকে আলোচনা চলছে নিজেদের দল থেকে ডিয়েগো কস্তা অথবা ও আলভারো মোরাতাকে ছেড়ে দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এটি করতে পারলেই সুয়ারেজের সঙ্গে পরবর্তী চুক্তি করবে মাদ্রিদের ক্লাবটি।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস হন্যে একজন ফরোয়ার্ড খুঁজছে। জোরালো গুঞ্জন, অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মোরাতাকেই কিনবে জুভেন্টাস। এই দলবদল সম্পন্ন হয়ে গেলেই বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখাবেন লুইস সুয়ারেজ।নিজের র্ফম ঠিক রেখে আগামী মৌসুম ভালই কাটবে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের ভক্ত সর্মথকদের।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা