আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন র‍্যাকিটিচ
খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন র‍্যাকিটিচ

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবলের ইতি টানলেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার ইভান র‍্যাকিটিচ। দেশের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন এই ক্রোয়াট তারকা।

গেল বিশ্বকাপে দলকে প্রথমবারের মতো ফাইনালে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান ছিল র‍্যাকিটিচের। যদিও ফ্রান্সের কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয় ক্রোয়াটদের।

দেশের হয়ে ১০৬ ম্যাচে ১৫টি গোল করেছেন র‍্যাকিটিচ। অবসরের আগে জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবসরকালে তিনি বলেন, ক্রোয়েশিয়ার জাতীয় দলকে বিদায় বলা আমার জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত। তবে আমার মনে হয়েছে এখনই কঠিন এই সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরও বলেন, দেশের হয়ে খেলা প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। বিশেষ করে গেল বিশ্বকাপের সবগুলোর স্মৃতি সারাজীবন হৃদয়পটে আঁকা থাকবে। আমি মনে করি, আমাদের দলটা দুর্দান্ত এবং তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত আছে। আগামী বিশ্বকাপের জন্য আমার বন্ধু এবং সতীর্থদেরকে শুভকামনা জানাচ্ছি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দীর্ঘ ৬ বছর কাটানোর পর এই মৌসুমে আবারও নিজের সাবেক ক্লাব সেভিয়ায় ফিরে গেছেন র‍্যাকিটিচ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও, আরও কয়েকবছর খেলে যাবেন ক্লাব ফুটবল।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা