ভাইরাল হওয়া ক্রিকেটার মা-ছেলেকে মুশফিকের উপহার
খেলা

ভাইরাল হওয়া ক্রিকেটার মা-ছেলেকে মুশফিকের উপহার

স্পোর্টস ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কিছুদিন ধরে মা ছেলের ক্রিকেটীয় প্রেম নিয়ে বেশ চর্চা চলছে। ব্যাট হাতে বোর আপাদমস্তক হিজাব পরিহিত একজন মা, অন্যপ্রান্তে গায়ে পাঞ্জাবি-পায়জামা পরা শিশু ছেলের হাতে বল। হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। মা ছেলের এমন অভাবনীয় ক্রিকেট প্রেমের ছবি ফেসবুকে নজর কেড়েছে সবারই, প্রশংসাও কুঁড়িয়েছে বেশ।

এবার সেই মা ছেলেকে চমকে দিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের সঙ্গে সেই ক্ষুদে ক্রিকেটারের সাক্ষাতের ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট ভক্ত এই ক্ষুদেকে নিজের দর্শন দিয়েই ক্ষান্ত হননি মিস্টার ডিপেন্ডেবল, তাকে নিজের ’১৫ নম্বর’ জার্সি, গ্লাভস ও অটোগ্রাফযুক্ত ব্যাট উপহার দিয়েছেন মুশফিক।

সম্প্রতি সোশ্যাল সাইটে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলের সঙ্গে ক্রিকেট খেলছেন বোরকা পরিহিত একজন মা। ক্রিকেটের প্রতি ভালোবাসায় মা- ছেলে সময়ের একটু আগেই মাঠে চলে আসেন। টিমমেট, কোচ কেউই আসেননি। অনেক্ষণ অপেক্ষায় থেকে আর বসে থাকতে ইচ্ছে হচ্ছিল না। তাই হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। শুরু হয় ওয়ার্মআপ। ১১ বছরের ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিল তার মা ঝর্ণা আক্তারকে।

ব্যাটসম্যান মা'কে নিজের লেগস্পিনের ঘূর্ণিতে কাবু করে বেশ উল্লাসে মাতে শিশু ইয়ামিন। এ সময় পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।

মা-ছেলের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলোকচিত্রি সাংবাদিক ফিরোজ আহমেদ। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা