গঞ্জালেজকে হত্যার হুমকি দিচ্ছেন নেইমার সমর্থকরা!
খেলা

গঞ্জালেজকে হত্যার হুমকি দিচ্ছেন নেইমার সমর্থকরা!

স্পোর্টস ডেস্ক:

নেইমারকে ফাউল করার জেরে এবার মেরে ফেলার হুমকি পেলেন আলভারো গঞ্জালেজ। তার ক্লাব অলিম্পিক মার্শেই কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে।

ফরাসী গণমাধ্যমের দাবি, পিএসজি ম্যাচের পর গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মার্শেইয়ের ডিফেন্ডার এবং তার পরিবারকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে হুমকিও দেওয়া হচ্ছে। এমনকি তার ব্যক্তিগত ফোনে খুনের হুমকিও এসেছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।

ফোনটি ব্রাজিল থেকে করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন তারা। এদিকে, নেইমার বর্ণবাদের অভিযোগ আনলেও, তা অস্বীকার করেছেন গঞ্জালেজ। আর এ বিষয়ে তার পাশে আছে ক্লাব মার্শেই। প্রয়োজনে বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করার কথাও বলেছেন তারা।

ধারণা করা হচ্ছে, নেইমারকে ফাউল করার জের ধরেই নেইমার সমর্থকরা এরকম হিংসাত্মক মন্তব্য করছেন।

সান নিউজ/বিএম/বিএস/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা