সংগৃহীত
জাতীয়

৬০ কোটি টাকার বেশি বই বিক্রি

নিজস্ব প্রতিবেদক : এবছর অমর একুশে বইমেলায় ৬০ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে। প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি নতুন বই। যেখানে গতবছর বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বেশি বই আর প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ৭৩০টি৷

আরও পড়ুন : সরকার সশস্ত্র বাহিনীকে সক্ষম করেছে

শনিবার (২ মার্চ) অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ৷

এর আগে বাংলায় একাডেমিতে ৩১ দিনের বইমেলায় সমাপণী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী৷

আরও পড়ুন : আমাদের কাজ ভোটাধিকার নিশ্চিত করা

তিনি বলেন, সারা পৃথিবীর ঘুরে এমন একটি বইমেলা কেউ খুঁজে পাবেন না৷ এই বইমেলা আমাদের আবেগের এবং জাতিসত্তার মেলা৷ গতবছরের তুলনায় এবার ১৩ কোটি টাকার বেশি বই বিক্রি বেড়েছে। পহেলা মার্চ পর্যন্ত মেলায় দর্শনার্থীর সংখ্যা ৬০ লাখের কাছাকাছি ছিল। ২ মার্চ পর্যন্ত নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১ টি। যেখানে গতবছর ছিলো ৩ হাজার ৭৩০টি। মোড়ক উন্মোচন হয়েছে ৬০০ বইয়ের। যুগ যুগ ধরে এই মেলার বেঁচে থাকবে হাজারো মানুষের মাঝে।

সম্মানীয় অতিথি উপস্থিত ছিলেন নতুন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তার বক্তব্যের শুরুতে রাজধানীর বেইলি রোডে নিহতদের স্মরণ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন৷

আরও পড়ুন : একুশে বইমেলার পর্দা নামছে আজ

তিনি বলেন, গত পহেলা ফেব্রুয়ারি আমি বইমেলার উদ্বোধনী আয়োজনে এসেছিলাম৷ জীবনে চিন্তাও করিনি যে বইমেলার সমাপনী আয়োজনে আমি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে হাজির হবো৷

বইমেলা স্থানান্তরের বিষয় নিয়ে তিনি বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা এখন ঐতিহ্য হয়ে গেছে৷ এই বইমেলা প্রস্থানের বিষয়ে কথা উঠেছে৷ আমরা কোনো না কোনো ব্যবস্থা করে বইমেলা এখানে রাখার ব্যবস্থা করবো।

সান নিউজ/এসআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা