ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে বিওয়াইডি’র প্রথম শো-রুম চালু

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি আজআনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর প্রথম শো-রুম চালু করেছে। ফলে পরিবেশ সচেতন মানুষরা স্বাচ্ছন্দ্যে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে টেকসই জীবনযাপন করে পৃথিবী ও পরিবেশের সুরক্ষায় অবদান রাখতে পারবেন।

আরও পড়ুন: বাজারে প্রোটন এক্স৯০ নিয়ে এল র‍্যানকন

কার্বন নিঃসরণ মোকাবিলায় প্রচলিত জীবাশ্ম জ্বালানি-নির্ভর গাড়ির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে ও বৈদ্যুতিক গাড়ি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার।

কিন্তু দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির স্বল্পতার কারণে ইভি ব্যবহার বিবেচনায় দেশ এখনও শুরুর দিকে রয়েছে। দেশে ইভির শো-রুম চালু করার এ পদক্ষেপ দেশে ইভি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

দেশের বাজারে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় এনইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি-এর গাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে সিজি-রানার বিডি এলটিডি।

আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেন বাড়ানো হবে

এর অংশ হিসেবে বিওয়াইডির প্রথম শো-রুম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বিওয়াইডি’র শো-রুমটি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত (৩৪০, হক সেন্টার, শহিদ তাজউদ্দীন আহমেদ সরণি)। ৮৪০০ বর্গফুটের এ শো-রুমে একসাথে ৫ টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। প্রথমে এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল বিওয়াইডি সিল (সেডান) এর দু’টি সংস্করণ এ শো-রুম থেকে বিক্রি করা হবে।

এর মধ্যে একটি সংস্করণ হচ্ছে- ৫৭০ কিলোমিটার (রিয়ার ড্রাইভ) বর্ধিত মাইলেজ সুবিধা সহ প্রিমিয়াম ভ্যারিয়েন্ট এবং ৫২০ কিলোমিটার এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ) মাইলেজের পারফরমেন্স ভ্যারিয়েন্ট।

আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৪

বিওয়াইডি সিল-এ ব্যবহার করা হয়েছে বিওয়াইডি’র নিজেদের উদ্ভাবিত নিরবচ্ছিন্ন অত্যাধুনিক প্রযুক্তি- ই-প্ল্যাটফর্ম ৩.০, উদ্ভাবনী সিটিবি (সেল-টু-বডি) প্রযুক্তি, ব্লেড ব্যাটারি এবং আইটিএসি (ইন্টেলিজেন্ট টর্চার অ্যাডাপশন কন্ট্রোল) এবং গাড়িটির ডিজাইনও দুর্দান্ত- ওশান অ্যাসথেটিকস।

এছাড়া বিওয়াডি সিল-এ রয়েছে স্ল্যান্টেড রুফলাইন, প্যানোরোমিক গ্লাস রুফ, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন এবং এলইডি লাইট।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সরকারের ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যান ব্যবহার নিশ্চিত করা এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনের লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: সন্তানসহ বাঁচার আকুতি, পরে মিলল লাশ

এ উভয় লক্ষ্য অর্জনের ক্ষেত্রেই দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ, যেনো মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার সংখ্যা বৃদ্ধি পায়। বিওয়াইডি দেশে প্রথম শো-রুম উন্মোচন করেছে। আমি তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।

বিওয়াইডি শো-রুমে গিয়ে আগ্রহী ক্রেতারা বিওয়াইডি গাড়ির অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন। বিওয়াইডি গাড়ির ক্রেতাদের সুবিধার্থে শো-রুমটিতে দু’টি চার্জিং স্টেশন (এসি ও ডিসি) থাকবে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও শো-রুম ও সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সিজি রানারের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা