ছবি : সংগৃহিত
জাতীয়

দিনে সেলুন কর্মচারী, রাতে ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক: ছিনতাইয়ের অভিযোগে মো. সোহাগ হোসেন (২৮) নামের এক সেলুন কর্মচারীকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

আরও পড়ুন: গতি কমিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে মো. সোহাগকে গ্রেফতার করা হয়। সোহাগ দিনে সেলুনে চাকরি করে আর রাতে ছিনতাই করে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর লাাশ উদ্ধার

তিনি আরও বলেন, গতকালও সোহাগ ও তার গ্রুপ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়। সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। চাকরি শেষে ছিনতাই করে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা