ফাইল ছবি
জাতীয়

প্রণয় ভার্মা ও শোয়েব চৌধুরীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: কনস্যুলার কোর অব বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ও ডেইলি এশিয়ান এইজের চেয়ারম্যান শোয়েব চৌধুরী ভারতীয় হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

বুধবার (১৩ ডিসেম্বর) সাক্ষাৎকালে শ্রী প্রণয় ভার্মা এবং শোয়েব চৌধুরী দুজনই ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

শোয়েব চৌধুরী ১৯৭১ সালে বাঙ্গালী জাতীয়তাবাদ দ্বারা দুই দেশের মধ্যে গড়ে উঠা শক্তিশালী সাংস্কৃতিক বন্ধনের উপর গুরুত্বারোপ করেন।

মুক্তিযুদ্ধের সময়ে ভারতের আকুন্ঠ সমর্থন ও সহযোগিতা শোয়েব চৌধুরী কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সেই সাথে ভারতীয় হাইকমিশনারের কাছে আগামী দিনে অনুরূপ সমর্থন প্রত্যাশা করেন।

আরও পড়ুন: জাপার সাথে আ’লীগের বৈঠক আজ

প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুসংহত হবে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ আশানুরূপ পরিমাণে বাড়ছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, শোয়েব চৌধুরী ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহ-সভাপতি এবং এডিটরস্ গিল্ড অব বাংলাদেশ-এর কোষাধ্যক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা