সংগৃহীত
জাতীয়

রাজধানীতে গৃহবধূর লাাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি বাসা থেকে সুইটি বড়ুয়া (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাাশ পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: ইসিতে আপিল শুনানির শেষ দিন আজ

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুইটি বড়ুয়া চট্টগ্রামের মিরসরাই থানার তুলাবাড়িয়া গ্রামের রতন কুমার বড়ুয়ার মেয়ে। ডিআইটি প্রজেক্টের ঐ বাসায় তার স্বামী সজল কুমার বড়ুয়ার সঙ্গে ভাড়া থাকতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে যাই। সেখানে একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তিনি আরও জানায়, প্রাথমিক তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ঐ গৃহবধূ রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটিয়েছে। তার পরিবারকে আমরা সংবাদ দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য এখন ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা