সংগৃহীত ছবি
জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আরও ১৪৫ বাংলাদেশি। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় বেনগাজীতে আটক এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে ফিলিং স্টেশনে আগুন

বুধবার (৬ ডিসেম্বর) সকালে বুরাক এয়ারের (ইউজেড ০২২২) চাটার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৫ বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা অভ্যর্থনা জানান। এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।

আরও পড়ুন : ইউনেস্কোর স্বীকৃতি পেল রিকশা

এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৫ অনিয়মিত বাংলাদেশির দেশের ফেরার তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ নিয়ে সর্বশেষ তিনটি চাটার্ড ফ্লাইটে মোট ৩৯৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা