সংগৃহীত
জাতীয়

চার বিভাগে প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৪ বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে।

আরও পড়ুন: মাঠ প্রশাসন নিয়ে শঙ্কা নেই

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের জানান, রোববার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। যখন আমরা বিভাগের নাম ঘোষণা করি, তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পীড়াপীড়ি শুরু হয়ে যায়। নাম কীভাবে বের করা যায়? তাই বিভাগের নাম ঘোষণা করছি না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মনোনয়নের ব্যাপারটাকে সুনির্দিষ্ট করে বলছি না। কারণ, যেসব প্রার্থী আমরা দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটি থাকতে পারে। তাই সংশোধনের একটা সুযোগ রেখেছি। ঠিক করেছি ভিন্নভাবে, জেলা বা বিভাগ হিসেবে প্রার্থিতা ঘোষণা করব না। একইসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রও সমর্থন দে...

কাদের আরও জানায়, নতুন অনেকে এসেছেন, কিছু আসনে বাদও পড়েছেন। নির্বাচনে জিতবেন, যারা ইলেকটেবল, তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ওবায়দুল বলেন, জনপ্রিয় নয় এমন প্রার্থীকে অন্য দল থেকে এনে নির্বাচনের প্রার্থী করার ইচ্ছা নেই। শরিক দল হোক আর যে হোক, আমাদের বিবেচনায় যেটা আসবে, আমি প্রার্থী নির্বাচনে জনপ্রিয় প্রার্থীকে বাছাই করছি।

ইসলামি দলগুলোর প্রসঙ্গে তিনি জানান, ইসলামি দলগুলো নির্বাচনে আসবে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা