সংগৃহীত
জাতীয়

দেশপ্রেমই মানুষের বড় পুঁজি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয়, দুদক এমন কোনো কাজ করবে না। তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার, কমিশন তাই করবে।

আরও পড়ুন: কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এই সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, আছিয়া খাতুন ও দুদক সচিব মো. মাহবুব হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। তবে দুদকের কাজে জনগণকে সহযোগিতা করতে হবে। তিনি আরও জানান, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। দুদক আইন দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব না। সে ক্ষেত্রে দমন ও প্রতিরোধের সঙ্গে জড়িত সরকারের অন্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দুদকের কমিশনার আছিয়া খাতুন জানান, দেশের সংস্কৃতিতে দুর্নীতি যাতে স্থায়ী অবস্থান না নেয়৷ দুদক সেজন্য কাজ করে যাচ্ছে। দুর্নীতি ধ্বংসকারী একটি শক্তি, যা দেশের শিক্ষা-সংস্কৃতিসহ সবকিছুকে গ্রাস করেছে। দেশের সকল মানুষকে দুর্নীতি দমনে এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে দেশপ্রেমই হচ্ছে মানুষের বড় পুঁজি।

দুদকের আরেক কমিশনার জহুরুল হক জানায়, ‘আমাদের কাজ দুর্নীতি নিয়ে, তথাপি নির্বাচনের সময় দুদক কিছু করবে না, তা নয়। কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছুও করবে না।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা