জাতীয়
মুজিব বর্ষের উপহার

গ্রামে গ্রামে পাঁকা ঘর গৃহহীনদের জন্য

নিজস্ব প্রতিবেদক:

গৃহহীনদের জন্য মাথা গোজার ঠাঁই করে দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুরু করেছিলেনর গুচ্ছগ্রাম প্রকল্প। তাঁর সেই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আদর্শ গ্রাম, আশ্রয়ণ, গৃহায়ণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে ঘরবাড়ি দিয়ে যাচ্ছে সরকার।

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন পর্যন্ত ঘোষিত ‘মুজিব বর্ষ’ উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে বর্তমান সরকার। এ উপলক্ষে দেশের ৬৮ হাজার ৬৮টি গ্রামে একটি করে ঘর পাবে গৃহহীন পরিবার।

একটি করে দুস্থ ও দরিদ্র পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিতে খরচ ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে নির্মাণ করা হবে এসব বাড়ি। এ জন্য দুই বছরে বরাদ্দ দেয়া হয়েছে ২ হাজার ৪০ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৬৮০ টাকা।

অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সারা দেশের উপকূলীয় অঞ্চল, নদী ভাঙনের শিকার, হতদরিদ্র, সহায় সম্বলহীন, ভূমিহীন ও প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিতদের মাঝে এসব বাড়ি নির্মাণ করে দেয়ার ।

‘মুজিব বর্ষ’ উদযাপনের প্রধান সমন্বয়কারী সাবেক সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

চলতি (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দ বাতিল করে ৩০ হাজার বাড়ি নির্মাণ খাতে ৮৯৯ কোটি ৫৮ লাখ টাকা স্থানান্তরের সিদ্ধান্ত হয় এই প্রকল্পে।

আর এর মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’ অনুযায়ী প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে বলে মনে করছে সরকার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার ৮-৯% মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে। আর বিশ্বব্যাংকের তথ্য মতে, দেশের প্রায় ৪ কোটি মানুষ এখনো দরিদ্র। এদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ রয়েছে যারা ভূমিহীন ও গৃহহীন। প্রান্তিক এলাকার পাশাপাশি খোদ রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরেও গৃহহীন মানুষ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা