জাতীয়
করোনাভাইরাস

চট্টগ্রাম বন্দরে প্রস্তুত ‘শিপ অ্যাম্বুলেন্স’

নিজস্ব প্রতিবেদক:

বিদেশ থেকে আসা জাহাজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ‘শিপ অ্যাম্বুলেন্স’ প্রস্তুত রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় তারা অ্যাম্বুলেন্স শিপসহ একটি বিশেষ মেডিক্যাল টিম প্রস্তুত করে রেখেছেন। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনও নাবিক বা জাহাজ-সংশ্লিষ্ট কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ছে মরণঘাতী এ ভাইরাস। বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ ঘটনায় গত বুধবার জাপান ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত ১১ হাজার। চীন ছাপিয়ে এই রোগ এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে।

এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানসহ আরও কয়েকটি দেশ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা