জাতীয়

বিচ্ছিন্ন সংঘর্ষ অনিয়মের মধ্য দিয়ে শেষ হল ডিসিসি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

বিচ্ছিন্ন সংঘর্ষ এবং অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হল ইভিএমের মাধ্যমে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। ভোটারের হতাশাজনক উপস্থিতির এই নির্বাচনে এজেন্টদের বের করে দেয়ার অসংখ্য অভিযোগ আনে বিএনপি, যা অস্বীকার করেছে সরকারী দল ও নির্বাচন কমিশন।

ডিএনসিসির সব ওয়ার্ডের ভোটকেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের কথা জানান বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।

বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ এবং কেন্দ্র দখলের খবরও পাওয়া গেছে। আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বাড্ডা, বকশি বাজার এলাকায়। সংঘর্ষের জেরে দুটি কেন্দ্রে কিছু সময়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়। গেন্ডারিয়া এলাকায় সরকারী দল সমর্থকদের দ্বারা ভোটেকেন্দ্র দখলের অভিযোগও পাওয়া গেছে। পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্চিত হন এক সাংবাদিক।

এদিকে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, বিরোধীদলের মেয়র প্রার্থীদের এজেন্ট খুঁজে পাননি তিনি।

ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতারা।

র‌্যাবের ডিজি বেনজির আহমেদ এজেন্ট বের করে দেয়ার অভিযোগের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, বুথে বুথে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে সব দলের এজেন্ট পেয়েছি। এ ধরনের কথাবার্তা অর্থহীন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তারা (বিএনপি) সব সময় করে থাকে। ভোটাররা তাদের কাঙ্খিত প্রার্থীকেই নির্বাচিত করবেন।

আর নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপিসহ বিরোধী এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন?

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা