গাড়ি চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস ত্যাগ করতে হবে বলেছেন , বন ও পরিবর্তন র ।
জাতীয়

অপ্রয়োজনে হর্ন বাজানো নিষেধ

নিজস্ব প্রতিবেদক: গাড়ি চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস ত্যাগ করতে হবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ।

আরও পড়ুন: আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

পরিবেশ সচিব জানায়, শব্দ দূষণ রোধে পরিবহন চালক, শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারখানা ও নির্মাণ শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শব্দদূষণ রোধে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব গাড়ি চালককে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, কেউ যাতে অপ্রয়োজনে শব্দ দূষণ করতে না পরে সেই লক্ষ্যে প্রচলিত বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল বন্ধ ৩ দিন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি) ডা. হুসনে কমর ওসমানী ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দা মাসুমা খানম। কর্মশালায় বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তা ও গাড়ি চালকরাও বক্তব্য রাখেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা