সংগৃহীত
জাতীয়

২৫তম অধিবেশন ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু। আর এ সংসদের এটিই হতে চলেছে সর্বশেষ অধিবেশন।

আরও পড়ুন: বাংলাদেশ মস্কোর পরীক্ষিত বন্ধু

বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২২ অক্টোবর রোববার বিকেল ৪ টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

এ অধিবেশন স্বল্পকালীন হবে ও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ হবে বলে সংসদ সচিবালয় সূত্র থেকে নিশ্চিত করেছে।

আরও পড়ুন: কোচিং বাণিজ্য বন্ধ করুন

গত ১৫ সেপ্টেম্বর শেষ হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্তি টানেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া নয় কার্যদিবসের এ অধিবেশনে ১৮টি বিল পাস হয়। সংসদে বিল তোলা হয় ৩৫টি।

আরও পড়ুন: মিরপুরে আজও সড়কে শ্রমিকরা

বৃহস্পতিবার শেষ হওয়া অধিবেশনে ৩ টি কমিটি পুনর্গঠন হয়েছে। স্থায়ী কমিটি মোট ১৭টি রিপোর্ট উপস্থাপন করেছে। এছাড়াও স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়েছে ৩০টি।

প্রধানমন্ত্রীর জবাব দানের জন্য ২৫টি প্রশ্ন জমা পড়েছিল। তার মধ্যে ১১টির জবাব দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্ন পড়েছিল এর মধ্যে জবাব এসেছে ৫২৬টির।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা