সংগৃহীত
জাতীয়

কাস্টমসের আরেক কর্মকর্তা বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষে অনুমতি না নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এবং শৃঙ্খলা ভঙ্গের নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে কাস্টমস বিভাগের এক সহকারী রাজস্ব কর্মকর্তা লতিফুল কবিরকে অপসারণ করেছে।

আরও পড়ুন: দুদকের অভিযান সিডিএ কার্যালয়ে

বুধবার (১৩ সেপ্টেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। এনবিআর চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিম সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা যায়।

এর আগে গতকাল ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় কাস্টমস বিভাগের ৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আজকের ঘটনার সঙ্গে এই অপসারণের আদেশে কোনো সম্পর্ক নেই। কারণ যে কর্মকর্তাকে আজ বরখাস্ত করা হয়েছে তিনি অনেক আগেই অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন বলে অন্য একটি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল পাস

আদেশের কপি সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩(গ) বিধি মতে পলায়নের অভিযোগে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা লতিফুল কবিরের বিরুদ্ধে ২০২০ সালের ৯ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করা হয়।

এরপর বিধিমালা অনুযায়ী কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ সম্বলিত লিখিত জবাব ১০ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দাখিল করেননি বা ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেননি। পরে বিভাগীয় মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত

তদন্ত প্রতিবেদনে বিদেশে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে গত ১২ মার্চ ২য় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ও গত ২৭ আগস্ট তাকে তালাশ করে না পাওয়া ও ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে তার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশও ফেরত আসে। তদন্ত প্রতিবেদনসহ সার্বিক বিষয় পর্যালোচনা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে লতিফুল কবিরকে প্রস্তাবিত গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্তের সাথে ঐকমত পোষণ করেন। ২০১৮ সালের ২৯ মার্চ থেকে সেই হিসাবে তাকে 'চাকরি হতে অপসারণ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা