সংগৃহীত
জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে

জেলা প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে অন্যায়ের বিরুদ্ধে। আর সেই খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।

তিনি আরও জানান, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি ৮ একর জমির উপর ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোনো যুবক-যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবে না, বিদেশে যেতে হবে না। এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।

আরও পড়ুন: গায়ের মূল্যে বিক্রি করতে হবে স্যালাইন

পলক আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। নৌকায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে সকল অপশক্তিকে পরাজিত করতে হবে। নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না বলেও জানান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সংসদ সদস্য মো. আবু জাহির।

আরও পড়ুন: ২৮ বিশিষ্টজনের সাথে ইসির বৈঠক শুরু

পরে বেলা ১১টায় পলক জেলা শিল্পকলায় ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা প্রশাসক দেবী চন্দ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা