সংগৃহীত
জাতীয়

গায়ের মূল্যে বিক্রি করতে হবে স্যালাইন

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছেন। মজুতের পাশাপাশি বেশি দামে স্যালাইন বিক্রি করছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ নিয়ে অভিযান-জরিমানা করেও নিয়ন্ত্রণে করতে পারছে না।

আরও পড়ুন: ৫৫ কেজি সোনা চুরি

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোক্তা অধিদপ্তর স্যালাইনের মূল্য ও সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, কথা স্পষ্ট, এমআরপি বা স্যালাইনের গায়ে যেটা লেখা আছে সেটা সর্বোচ্চ খুচরা মূল্য। এর বাইরে ১ টাকাও বেশি বিক্রি করা যাবে না।

আরও পড়ুন: বিএনপির আমলে দেশ মন্দার কবলে ছিল

তিনি জানান, কৃত্রিম সংকটের কথা বলে বাড়তি দাম নেওয়া যাবে না। বেশি দামে স্যালাইন বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

সফিকুজ্জামান জানান, স্যালাইনের সোর্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই। স্যালাইন তো ভ্যানে বিক্রি হয় না। ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে ফার্মেসিতে বিক্রি করা হয়। তাহলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। যতক্ষণ মজুত আছে ততক্ষণ গায়ে লেখা দামেই বিক্রি করতে হবে।

আরও পড়ুন: মালিতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, নিহত ৫৬

স্যালাইন কম আর চাহিদা বেশি এই সুযোগে দাম বাড়ানো যাবে না এবং আগামি বৃহস্পতিবার থেকে দেশের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হবে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা