জাতীয়

রাজধানীর প্রবেশমুখে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : জনকল্যাণ কাজে অংশ নেওয়ার আহ্বান

শনিবার (২৯ জুলাই) সকালে শনির আখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনেও পুলিশ সদস্যের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য, আনসার বাহিনীর সদস্যরাও রয়েছেন।

সরেজমিন দেখা গেছে, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।

আরও পড়ুন : কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে পুলিশের অনুমতি না থাকলেও তারা ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও দলটির নেতাকর্মীদের দেখা না গেলেও ঢাকার প্রবেশমুখে সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগ বিবেচনায় সকল অবস্থান কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী 'সতর্ক পাহারায়' মাঠে রয়েছেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরাও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা