ছবি-সংগৃহীত
জাতীয়

১২-১৪ শতাংশ ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন। এছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখেননি বলেও জানান তিনি।

আরও পড়ুন : কলাবতী শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। একটি কেন্দ্রে কিছু একটা ঘটেছে, তার মানে নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। একজন স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে পুলিশকে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছি।

আরও পড়ুন : কিছু প্রার্থী দাঁড়ায় অভিযোগ করার জন্য

প্রসঙ্গত, গত মে মাসে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুর পর শূন্য ঘোষণা করা হয় ঢাকা-১৭ আসন। এরপর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন চলে আসায় এই আসনে নির্বাচিত হয়ে মাত্র কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন বিজয়ী।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আজ (সোমবার)। তিন লাখ ২৫ হাজার ভোটারের এই সংসদীয় আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত ও হিরো আলমসহ ৬ জন ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা