ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী‌কে শেখ আহমদের ফোন 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওবাব আল আহমদ টেলিফোনে কথা বলেছেন।

আরও পড়ুন : খাদ্যের অবৈধ মজুতে যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার (৫ জুলাই) বিকেলে কথোপকথনের শুরুতে বাংলা‌দে‌শের ভ্রাতৃপ্রতিম জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ আহমদ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, ক‌থোপক‌থনে নেতৃদ্বয় ২ দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সম‌য়ের সা‌থে তা গভীর ও নতুন উচ্চতায় নি‌য়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত ক‌রেন।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গ্যাস দুর্ঘটনায় ১৬ মৃত্যু

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন। সেই সাথে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দের সাথে উল্লেখ করেন, কুয়েতে কর্মরত বাংলাদেশিরা এবং কুয়েত সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের উত্তরাধিকার এবং শক্তি বহন করে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

কুয়ে‌তের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওবাব আল আহমদ এ সময় তার দেশের প্রতিরক্ষা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিবেদিত ও পরিশ্রমী ভূমিকার অনুমোদন দেওয়ার কথা জানান। এছাড়া ২ দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

উভয় নেতাই চলতি জুলাই‌ মাসে ব্যাংককে অনু‌ষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সাধারণ পরিষদের বৈঠকর পারস্পরিক প্রত্যাশা নি‌য়ে এক সাথে কাজ করতে সম্মত হন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

টেলিফোনে ২ নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের জন্য আমন্ত্রণ জানান। সেই সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ এবং উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নেতৃদ্বয় পারস্প‌রিক সুস্থ জীবন ও ২ দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে ক‌থোপকথ‌নের সমাপ্তি ক‌রেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা