ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৮২৩৩৫ হজযাত্রী

সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জন হজযাত্রী।

আরও পড়ুন : হজযাত্রীদের জন্য বিশেষ প্রদর্শনী

বৃহস্পতিবার (১৫ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, হজ পালন করতে গিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন এবং মদিনায় ৩ জন। সবশেষ বুধবার (১৪ জুন) মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৪৬)।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২৮১ টি ভিসা ইস্যু করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

খলনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের...

টিএসপি সারের দাম নিয়ে ‘সিন্ডিকেটের’ অভিযোগ পাটওয়ারীর

টিএসপি সারের দাম নিয়ে প্রশ্ন তুলে ‘সিন্ডিকেটের’ অভিযোগ করেছেন জাত...

কলিকাপুরে জমির বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ১ 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারপিট ও নগদ টাকা...

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে 'সমান আওয়াজ' প্রকল্পের সভা 

দিনাজপুরের ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নি...

এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে শিখন ঘাটতি

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে একাধিক কারণ সামনে এসেছে। খাতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা