ছবি-সংগৃহীত
জাতীয়

যথাসম‌য়ে ভিসা পা‌বেন হজযাত্রীরা

সান নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেছেন, চল‌তি বছর বাংলা‌দেশ থে‌কে সৌ‌দি আর‌বে হজ কর‌তে যাওয়া বা‌কি হজযাত্রীরা যথাসম‌য়ে ভিসা পা‌বেন।

আরও পড়ুন: তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে লাভ নেই

তিনি ব‌লেন, চলতি বছর ৮০ শতাংশ বাংলাদেশি হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়েছে। বাকী হজযাত্রীদের ভিসা যথাসময়ে হয়ে যাবে। হজযাত্রীদের ভিসা ও সেবা দিতে আমরা প্রস্তুত।

মঙ্গলবার (১৩ জুন) ঢাকার সৌদি দূতাবাসে কক্সবাজারে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আশ্র‍য় সহায়তা ও সৈয়দপুরে চক্ষু চিকিৎসা সহায়তা নি‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান রাষ্ট্রদূত।

দুহাইলান জানান, সৌদির রোড টু মক্কা ইনিশিয়েটিভ সফল করতে ৮০ জন অফিসার ঢাকায় এসেছেন। ভিসা প্রক্রিয়ায় কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, সেই ঝা‌মেলা শেষ হ‌য়ে গে‌ছে।

আরও পড়ুন: বাইডেন ও ন্যাটো প্রধানের বৈঠক বাতিল

রো‌হিঙ্গা প্রত‌্যাবাসন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে রাষ্ট্রদূত ব‌লেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনে যে কোনো উদ্যোগকে সমর্থন দেয় সৌদি আরব।

চট্রগ্রা‌মের পতেঙ্গা পোর্ট টার্মিনালে সৌ‌দি সং‌শ্লিষ্টতা নি‌য়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশনায় পতেঙ্গা পোর্ট টার্মিনাল অপা‌রেট নিয়ে আলোচনা হয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী সৌদি সফর করেছেন। পোর্ট টার্মিনাল অপারেটের জন্য সৌদির রেড সি গেট কোম্পানির সঙ্গে আগামী নভেম্বরে চুক্তি হবে বলে আশা করা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা