ছবি : সংগৃহিত
জাতীয়

চট্টগ্রাম রেঞ্জসহ ৭ ডিআইজি বদলি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: এনআইডি স্থানান্তরে ইসির বক্তব্য নেই

রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা প্রজ্ঞাপনের সাক্ষর করেন।

বদলিকৃত অপর পুলিশ কর্মকর্তারা হলেন-

আরও পড়ুন: কৃতজ্ঞতা জানালেন আসামের মুখ্যমন্ত্রী

অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা