ছবি-সংগৃহীত
জাতীয়

টিসিবি পণ্যে যুক্ত হবে ৫ কেজি চাল

নিজস্ব প্রতিবেদক : আগামী জুলাই থেকে টিসিবির পণ্যে ৫ কেজি চাল যুক্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বৈশ্বিক পরিস্থিতির কারণে ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতি মাসে এক কোটি দরিদ্র পরিবারকে কম দামে তেল, ডাল ও চিনি দেওয়া হচ্ছে। আশা করি আমরা ঈদের আগেই সবাইকে এই মাসের পণ্য হাতে তুলে দিতে পারব। আমরা আশা করছি আগামী মাস থেকে এর সঙ্গে ৫ কেজি চালও যুক্ত হবে।

আরও পড়ুন :জেনেভার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

মঙ্গলবার (১৩ জুন) তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। অর্থাৎ তারা ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকায় তেল কিনতে পারবে। বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে আমরা এই দাম কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরও কমে তবে তার সঙ্গে সমন্বয়ে রেখে আমরা দাম কমাব।

আরও পড়ুন :বরিশালে প্রার্থীর ওপর হামলাকারী আটক

টিপু মুনশি বলেন, আপনাদের কাছে একটাই কথা, কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ না নেয়। প্রকৃতপক্ষে যারা পাওয়ার যোগ্যতা রাখে তারা যেন পায়।

তিনি আরো বলেন, আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করছি যেন ছোটখাট বাধা বিপত্তি অতিক্রম করতে পারি। সর্বোপরি যতদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এটি চালিয়ে যাব।

আরও পড়ুন :৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ (সফি) প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা