ছবি : সংগৃহিত
জাতীয়

নব্যধনীদের চাকচিক্য থাকে, গভীরতা নয়

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অনেক কঠিন সময়ে এই বাজেট এসেছে। বাংলাদেশের অর্থনীতি ‘থিন’ অর্থনীতি। নব্যধনীদের যেমন চাকচিক্য থাকে কিন্তু গভীরতা তেমন নয়।

আরও পড়ুন: আগেই বাজারে আসছে ‘হাঁড়িভাঙা’

বুধবার (৭ জুন) তিনি অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কলকাতা, আগরতলা খুব বেশি দূরে নয়। ওই বাজার আর বাংলাদেশের বাজারের মধ্যে পণ্যমূল্যে এত তফাৎ হওয়া উচিত নয়। কিন্তু হচ্ছে। বাংলাদেশের বাজারে কোথাও কোনো সমস্যা আছে।

পেঁয়াজের দাম বাড়ছে দেখে বাণিজ্যমন্ত্রী বললেন তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। দাম স্বাভাবিক পর্যায়ে না এলে আমদানির অনুমোদন দেওয়া হবে।

আরও পড়ুন: অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণার পর দাম কিছুটা কমল। পরে যখন ব্যবসায়ীরা দেখল সরকার কিছু করছে না, তখন দাম আবার বেড়ে গেল। এখন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, দামও কমছে।

মন্ত্রী বলেন,‘এজন্য বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রীকে সবসময় ট্রিগারে হাত রাখতে হবে। যাতে কেউ যখন অস্বাভাবিক কিছু করবে তখন গুলি ছোড়া যায়’।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীও আমদানি-নির্ভর পণ্যে মজুত গড়ে তোলার পক্ষে। বিভাগীয় পর্যায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মজুত গড়ে তোলার জন্য তিনি (প্রধানমন্ত্রী) মতামত দিয়েছেন। চালে মজুদ তৈরি করার ফলে এখন বাজার স্বাভাবিক। অন্যান্য পণ্যেও সেটা দরকার।

আরও পড়ুন: বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

তিনি প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বলেন, অনেক কঠিন সময়ে এই বাজেট এসেছে। বাংলাদেশের অর্থনীতি ‘থিন’ অর্থনীতি। নব্যধনীদের যেমন চাকচিক্য থাকে কিন্তু গভীরতা তেমন নয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য বাস্তবসম্মত হয়নি। তবে এটা পরের বছর সম্ভব হতে পারে।

সরকার ভর্তুকি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। তবে কৃষি ও খাদ্যে ভর্তুকি রাখা হবে, কারণ এই ভর্তুকি ভালো ভর্তুকি।

আরও পড়ুন: পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে

তিনি বলেন, বর্তমান সরকার সমাজতান্ত্রিক সরকার নয়। তবে বৈষম্য কমানোর বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে। প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি-বিকল্প শিল্পকে ছাড় দেওয়া হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে নিজস্ব ঠিকানা তৈরি করে দেওয়া হচ্ছে। সেখানে আয়ের সুযোগের পাশাপাশি সুপেয় পানি, নিরাপদ পয়ঃনিষ্কাশন সুবিধা পাচ্ছে তারা।

পরিকল্পনামন্ত্রী বেসরকারি ট্যাক্স এজেন্ট সিস্টেম একবারে চালু না করে বিভাগীয় জেলায় পাইলটিং করে শুরু করার পরামর্শ দেন।

আরও পড়ুন: পাকিস্তান সৃষ্টি বাঙালিদের দ্বারা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, গত ৪০ বছরে এমন সংকটে পড়েনি ব্যবসায়ীরা। করোনার সময় সবকিছু বন্ধ থাকলেও সমস্যা হয়নি। এখন সবকিছু খোলা সত্ত্বেও সংকটটা বড়।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাজেটে বাড়তি রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে। কিন্তু কীভাবে সংগ্রহ হবে তার রূপরেখা নেই।

গবেষণা সংস্থা র‌্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতির চাপ ও বিনিময় হার স্থিতিশীল রাখার মতো চ্যালেঞ্জগুলো সঠিকভাবে চিহ্নিত হলেও কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা স্পষ্ট নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা বাজেটে নেই। অন্যদিকে প্রবৃদ্ধির উচ্চ হার ধরা হয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অনুষ্ঠানে আরও আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু ইউসূফ, দৈনিক প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কাজী ফয়সাল বিন সেরাজ, বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম এবং ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। আয়োজনে সহযোগিতা করে এশিয়া ফাউন্ডেশন ও র‌্যাপিড।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা