ছবি: সংগৃহীত
জাতীয়
মহান মে দিবস 

গ্রামীণফোন এমপ্লয়ীজের সমাবেশ

নুসরাত জাহান ঐশী : আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষ্যে সমাবেশ করেছে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ)।

আরও পড়ুন : নূন্যতম মজুরী ২২০০০ টাকা দাবি

সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে জিপিইইউ’র সহ-সভাপতি রাসুলুল আমিন মুরাদ বলেন, মালিক ও শ্রমিকের পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়, আর শ্রমিকের জীবন মানের উন্নতি জাতীয় উন্নয়নের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি আরও বলেন, মালিক শ্রমিকের সুসম্পর্ক প্রতিষ্ঠানের টেকসই ও ধারাবাহিক সাফল্যের জন্য অপরিহার্য। তাই প্রতিষ্ঠানগুলোতে অযথা শ্রমিক হয়রানি বন্ধ করে মালিক ও শ্রমিকের সুসম্পর্ক বজায় রেখে কোম্পানির মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, যাতে মালিকপক্ষ আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

জিপিইইউ’র সাধারণ সম্পাদক মাতুজ আলী কাদেরী বলেন, শ্রমিকের ন্যায় সঙ্গত অধিকার আদায় ও ভাগ্য উন্নয়নে শ্রমিকের ট্রেড ইউনিয়ন গঠন ও তা সক্রিয়ভাবে কাজ করার পথ সুগম করতে হবে। এজন্য শ্রম মন্ত্রণালয়সহ সব সরকারি প্রতিষ্ঠান ও মালিকপক্ষকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন : ২২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

তিনি বলেন, যেদেশে শ্রমিকরা যত স্বচ্ছলতা পেয়েছে, সেদেশ তত এগিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠনের পাশাপাশি শ্রমিকদের ন্যায় সঙ্গত অধিকারের প্রতি মালিক ও শ্রমিক পক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জিপিইইউ’র সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরী, শাহাজাহান খানসহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

সংগঠনটি সমাবেশ শেষে একটি র‌্যালি বের করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা