ছবি: সংগৃহীত
জাতীয়

কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের সার্বিক পরিস্থিতি দেখতে কেন্দ্র পরিদর্শনে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন : প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন।

এ সময় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

আরও পড়ুন : ইউনিফর্ম পরে আসার নির্দেশ

সকাল সাড়ে ৮ টার দিকেই কেন্দ্রের বাইরে ভিড় করতে থাকেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন।

প্রসঙ্গত, চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১১ টি শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১ টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র রয়েছে ৩ হাজার ৮১০ টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮ টি। এর মধ্যে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র রয়েছে ২ হাজার ২৪৪ টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬ টি।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬ টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫ টি। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০ টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭ টি।

আরও পড়ুন : যথাসময় নির্বাচন হবে

এ বছর মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০ টি।

উল্লেখ্য, সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ২০২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : পরীক্ষা দেওয়া হচ্ছে না শিমুর

পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন। সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা