জাতীয়

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা

স্টাফ রিপোর্টার : আজ পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন । রাজধানীর সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ির হর্ন। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তি।

আরও পড়ুন : কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজির উপস্থিতি দেখা গেছে।

রাজধানীর নিউমার্কেটে দেখা গেছে, দুদিন আগেও যে সড়কে ছিল যানজট, সেই দৃশ্য শতভাগ পাল্টে গেছে। গোটা এলাকায় সুনসান নীরবতা। কয়েকটি রিকশা, সিএনজি আর প্রাইভেটকার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোন বড় যানবাহন।

একই অবস্থা দেখা গেছে, ধোলাইপাড়, শনির আখড়া, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক আজও অনেকটা ফাঁকা। এসব এলাকায় গাড়ির চাপ নেই। নগরজুড়ে চলছে ছুটির আমেজ।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ। রাজধানীর সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ির হর্ন। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তি

রিকশাচালক গণি মিয়া বলেন, রাস্তা একেবারে খালি। জ্যামও নাই, আবার যাত্রীও নাই। ফাঁকা রাস্তায় রিকশা চালাইতে ভাল্লাগে। ভাড়া কম হইলেও পোষায়। কিন্তু মানুষ ঢাকায় তেমন নাই, যাত্রীও পাই না। মনে হয় ১২টার পর মানুষ বাইর হইবো। যাত্রী যদি না থাকে ফাঁকা রাস্তা থাকলেই আমগো লাভ কী!

আরও পড়ুন : আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ

সিএনজিচালিত অটোরিকশার চালক মধু বলেন, আমি সকাল থেকে যাত্রাবাড়ী দাঁড়িয়ে আছি, যাত্রী নাই। রাস্তা একেবারে ফাঁকা। ঢাকার মানুষ বেশিরভাগ গ্রামে গেছে, তাই মানুষ কম। তবুও গাড়ি নিয়ে বের হলাম, কিন্তু যাত্রী তো নাই। যাত্রী পাইলে এসময়ে গাড়ি চালায়ে খুব মজা। জ্যাম নাই, এক টানে যেকোন জায়গায় যাওয়া যায়। বিকেলে মনে হয় যাত্রী ভালো পাওয়া যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আজ বুধবার (১৫ জুলাই) কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা