জাতীয়

সার্ভার ত্রুটিতে ঈদের ট্রেনের টিকেট

নিজস্ব প্রতিবেদক : সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের ঈদের টিকেট প্রত্যাশীরা।

আরও পড়ুন : চীনকে পাল্টা হুঁশিয়ারি তাইওয়ানের

শনিবার (০৮ এপ্রিল) সকাল থেকে এ নিয়ে বিভিন্ন অভিযোগ করছেন তারা।

‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ নামের প্রায় দুই লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে বেশ কয়েকজন এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

এফ আই মিলন নামের একজন টিকেট প্রত্যাশী। তিনি বলেন, এখন পর্যন্ত লগইন করতে পারিনি।

একই অভিযোগ জানান আশিক মাহমুদ নামের আরেকজন টিকেট প্রত্যাশী বলেন, সকাল ৮টা থেকে চেষ্টা করছি। এখন ১২টা বাজে। ২ মোবাইল ১ ল্যাপটপ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তারপরেও লগইন করতে পারছি না।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ উপনির্বাচন

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

মোহাম্মদ হৃদয় নামে এক টিকেট প্রত্যাশী বলেন, আজ টিকেট কাটতে গিয়ে যে দুইটা সমস্যা বেশি দেখা দিচ্ছে তা হচ্ছে সার্ভারে লগইন করা যায় না। আর সিট সিলেক্টিংয়ে ডান্সিং করে। এখন কথা হচ্ছে সার্ভার নাকি যথেষ্ট শক্তিশালী করা হয়েছে। তাহলে লগইন করা যাচ্ছে না কেন? কোথায় গেল সার্ভার ক্যাপাবিলিটি?

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, প্রথম মিনিটে অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে এ সমস্যা দেখা দিয়েছে। তার দাবি, আজকে প্রথম মিনিটে মোট ১৩ লাখ ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।

রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলেও জানিয়েছিল তারা।

আরও পড়ুন : হামলাকারীদের স্থান হবে কবরে

শুক্রবা সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আর যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা