মো. সাহাবুদ্দিন
জাতীয়

নতুন রাষ্ট্রপতির শপথে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মের্শেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনো বাধা নেই এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনো বাধা নেই।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দেওয়া আদেশের পর তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন আহমেদকে নয়, মো. সাহাবুদ্দিনকে মনোনীত করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করা করেছে। সেই প্রজ্ঞাপন স্থগিতের বিষয়ে রিট করা হয়েছিল। ওই রিট মেন্টেনেবল না, তাই হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন। ওই খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। ওই আপিল আবেদনটিও আজ চেম্বার জজ আদালত খারিজ করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনো বাধা নেই এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনো বাধা নেই।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

এর আগে এদিন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টর এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান, সমরেন্দ্র নাথ বিশ্বাস, ব্যারিস্টার সারোয়ার হোসেন বাপ্পী, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, সায়েম মোহাম্মদ, মো. মুজীবুর রহমান (সম্রাট)।

এর আগে গত ১৫ মার্চ এ নিয়ে করা পৃথক দুটি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজ করেন। ফলে রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির জারি করা প্রজ্ঞাপন বৈধ বলে ওই দিনই জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। এরপর আপিল বিভাগের চেম্বার আদালতের দ্বারস্থ হন আইনজীবী এম এ আজিজ খান।

আরও পড়ুন: উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি

একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

অপরদিকে, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ ছয়জন ১২ মার্চ আরেকটি রিট করেন। পরে দুটি রিটের ওপর শুনানি শেষে ১৫ মার্চ সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা