জাতীয়

শিক্ষার ওপরে জঙ্গি হামলা ঘটে গেছে

সান নিউজ ডেস্ক : নতুন পাঠ্যক্রমে যা নেই, তা উপস্থাপন করা হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার ওপরে প্রায় জঙ্গির হামলার মত হামলা ঘটে গেছে।

আরও পড়ুন: বিএনপি আতঙ্ক ছড়ায়

শনিবার (১৮ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। কিছু সমস্যা আছে, সেটা সংশোধন হচ্ছে, হবে।

বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায় জানিয়ে ডা. দীপু মনি বলেন, এজন্য স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই শিক্ষাক্রম বাধাগ্রস্ত করতে চায়।

আরও পড়ুন: সিরিয়ায় হামলা, নিহত ৫৩

আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব বিশ্ববিদ্যালয় আছে, তারা তাদের সিটের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করবে না। সারা পৃথিবীর মতো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগামীতে একটি পরীক্ষা নেওয়া হবে। ঘন ঘন পরীক্ষা অর্থবহ না।

সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে ১ হাজার ৮৩৪ জন গ্রাজুয়েট অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাবা-মা অনুষ্ঠানে অংশ নেন।

এবারের সমাবর্তনে ২২ জন গ্রাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৯ জন ডিন অ্যাওয়ার্ড পেয়েছেন।

আরও পড়ুন: জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। বক্তা হিসেবে ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। এছাড়া এতে সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা