জাতীয়

ভোজ্যতেলের দাম আর বাড়বে না

সান নিউজ ডেস্ক: রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা বিবেচনায় ভোজ্যতেলের দাম আর বাড়বে না বলেও আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন: উন্নত বিশ্বের জন্য একসঙ্গে কাজ করি

বৃহস্পতিবার হাজারীবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

দেশে চলমান ডলার সংকটের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য আমদানিতে এলসি খুলতেও কোনো জটিলতা নেই।

এর আগে গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, খেজুর ও চিনি রমজান মাসের জন্য দরকারি পণ্য। এ ৬ পণ্য মজুত রাখার ব্যবস্থা করা হবে।

আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দিয়েছিলেন টিপু মুনশি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার সমস্যা নিয়ে তিনি সে সময়ে বলেছিলেন, ‘এলসি খোলা নিয়ে আলোচনা হয়েছে; আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি, এ সমস্যা শিগগিরই সমাধান হবে।’

আরও পড়ুন: রাজতন্ত্র ফিরিয়ে আনতে নেপালে বিক্ষোভ

এ ছাড়া রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা বিবেচনায় ভোজ্যতেলের দাম আর বাড়বে না বলেও আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা