প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
জাতীয়

বিএনপি নির্বাচনে অংশ নিলে খুশি হবো

সান নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি। সব দলকেই নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি। নির্বাচন কমিশন তো কাউকে বাধ্য করতে পারে না। তবে বিএনপিও যদি নির্বাচনে অংশ নেয় খুশি হবো।

আরও পড়ুন: ডিভিশন চেয়ে মির্জা ফখরুল ও আব্বাসের রিট

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে গণতান্ত্রিক চর্চা বিকশিত হয় না। সেজন্য আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতা করুক। এজন্য প্রতিটি দলকে নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। টেবিলে বসে আলোচনা করতে হবে। রাজপথে শক্তি প্রদর্শন আর কেন্দ্রে ব্যালটের মাধ্যমে নির্বাচন এক জিনিস নয়।

আরও পড়ুন: চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

তিনি আরও বলেন, আপনারা মানুষকে নির্বাচনমুখী করেন, যেন সবাই নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়। এমন একটা পরিবেশ তৈরি করেন। নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয় তাহলে কিন্তু প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না। বিরোধ যতই থাকুক দিনশেষে আপনারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য ও অর্থবহ করে তুলুন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে যথাযথ দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। এজন্য ২৭ ডিসেম্বর নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান। এদিন সিসি ক্যামেরায় ঢাকা থেকে পর্যবেক্ষণ করার পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকেও নির্বাচন পর্যবেক্ষণের নির্দেশ দেন।

গাইবান্ধার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার পুনঃনির্বাচনে দায়ী পুলিং এজেন্টরা যেন থাকতে না পারেন সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

এসময় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা